College admission result 2026 (XI class admission result 2026 PDF / college 1st merit list 2026) will publish on 16 September 2026 8 PM. Whole Bangladesh's college admission result will available in website : http://xiclassadmission.gov.bd
কলেজে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৬ (XI class admission result 2026 / ১ম পর্যায়ের মেধা তালিকা / ফলাফল PDF) প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টায়। এই ফলাফল বা ১ম মেধা তালিকা (pdf) পাওয়া যাবে অনলাইনে (http://xiclassadmission.gov.bd)।
দেশের ৯টি সাধারণ বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনের কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ, মাদ্রাসা) একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল একই সঙ্গে প্রকাশিত হবে।
আবেদনের ধাপ ও ভর্তি নিশ্চয়ন ২০২৬
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। অন্যথায় তাদের নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
বোর্ড সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। ফলে ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পেয়েছেন।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজে ভর্তি করা হবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
College admission 2026
| শিক্ষা প্রতিষ্ঠান | কলেজ (উচ্চ মাধ্যমিক) |
| ভর্তির শ্রেণি | একাদশ শ্রেণি |
| শিক্ষাবর্ষ | ২০২৬-২০২৭ |
| আবেদন প্রক্রিয়ার সময়কাল | সেপ্টেম্বর ২০২৬ |
| ১ম মেধা তালিকা (ভর্তি রেজাল্ট) | ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা |
| অনলাইন আবেদন লিংক | www.xiclassadmission.gov.bd |
College admission result 2026 / XI class admission result 2026 PDF How to check
- প্রথমে কলেজ ভর্তির ওয়েবসাইটটি ভিজিট করুন : www.xiclassadmission.gov.bd
- এবার রেজাল্ট অপশনে ক্লিক করুন (এই অপশনটি ফলাফল প্রকাশের সময় প্রদর্শিত হবে)
- আপনার SSC/সমমান রোল নম্বর টাইপ করুন।
- বোর্ড এবং পাসের সাল নির্বাচন করুন।
- রেজিস্ট্রেশন নম্বর টাইপ করুন।
- সবশেষে View Results অপশনে ক্লিক করুন।
সব পরীক্ষার ফলাফল এক অ্যাপেই। BD Exam Results অ্যাপটি ইনস্টল করুন Play store থেকে >> Click here
এসএসসি পাসের তুলনায় সিট সংখ্যা কত ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
কলেজ চয়েস প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে
ভালো কলেজগুলোতে একই জিপিএ পেয়ে ভর্তির সুযোগ পেল, আমি কেন পাইনি– প্রতি বছর এমন অভিযোগ আসে শিক্ষার্থীদের কাছ থেকে। তাদের দাবি, আমিও জিপিএ-৫ পেয়েছি, যে ভর্তি সুযোগ পেয়েছে সেও জিপিএ-৫ পেয়েছে। তাহলে আমি কেন ভর্তির সুযোগ পাইনি? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এক্ষেত্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে (জিপিএ নয়) ভর্তির মেধাক্রম তৈরি করা হবে। প্রার্থী যেন তার প্রাপ্ত নম্বর মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকা দেন। নয়তো জিপিএ-৫ পাওয়ার পরও অনেকেই প্রথম ও দ্বিতীয় তালিকায় জায়গা পাবে না।
কলেজ ভর্তি কোটা
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের ৯৩ শতাংশ মেধা কোটা হিসেবে বিবেচিত হবে। এসব শূন্য আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী সন্তানদের জন্য রাখা হয়েছে। এসব আসনে শিক্ষার্থী না থাকলে তা মেধা কোটায় বিবেচিত হবে। কোটার ক্ষেত্রে আবেদনকারী সংখ্যা বেশি হলে মেধার ভিত্তিতে তালিকা করতে হবে।
কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি আবেদনের সুযোগ
পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে হলেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান বা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করে দেবে।
পছন্দের তালিকায় ২৫০ কলেজ
সারা দেশে ভর্তিযোগ্য প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশে ভর্তির আবেদন নেওয়া হলেও মূলত লড়াই হবে আড়াইশ কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটে।
বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা যায়, দেশে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পাঠদান হলেও মূলত আড়াইশ কলেজে ভর্তির আগ্রহ থাকে সবার। এর মধ্যে প্রায় দুইশ কলেজ ও মাদ্রাসা এবং ৪৭টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট রয়েছে।
এছাড়া ৫১৫টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেও হাতেগোনা ডজনখানেক প্রতিষ্ঠান শিক্ষার্থী আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ডিপ্লোমা ইন কমার্সের সাত প্রতিষ্ঠান ও বিএমটি এবং ভোকেশনাল প্রতিষ্ঠানেও কিছু শিক্ষার্থী ভর্তি হয়।
নিজস্ব পদ্ধতি ভর্তিতে নটর ডেম, হলিক্রস, সেন্ট যোসেফ কলেজ
২০১৫ সাল থেকে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করানো হয়। তবে চার্চ পরিচালিত তিনটি কলেজ– হলিক্রস, সেন্ট যোসেফ এবং নটর ডেম কলেজ নিজের মতো করে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের শিক্ষার্থী নির্বাচিত করে। প্রতি বছরের মতো এবারও এ তিন কলেজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি করাবে বলে জানা গেছে।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে প্রতি বছর আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচিত করি। এবারও একই পদ্ধতিতে ভর্তি করানো হবে।
সব কলেজের আসন তালিকা ও ভর্তির যোগ্যতা
| শিক্ষা বোর্ড | সব কলেজের তালিকা, ভর্তির পয়েন্ট, সিট সংখ্যা |
| ঢাকা বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_DHAKA.pdf |
| কুমিল্লা বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_CUMILLA.pdf |
| রাজশাহী বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_RAJSHAHI.pdf |
| যশোর বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_JASHORE.pdf |
| চট্টগ্রাম বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_CHATTOGRAM.pdf |
| বরিশাল বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_BARISHAL.pdf |
| সিলেট বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_SYLHET.pdf |
| দিনাজপুর বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_DINAJPUR.pdf |
| ময়মনসিংহ বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_MYMENSINGH.pdf |
| মাদরাসা বোর্ড | http://xiclassadmission.gov.bd/svg/SVG_MADRASAH.pdf |
ঢাকার কলেজে ভর্তি ২০২৬
- ঢাকা বোর্ডের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এটা দেখতে হলে আপনাকে ঢাকা বিভাগের জন্য প্রকাশিত কলেজ ভর্তি যোগ্যতা pdf ফাইলটি ডাউনলোড করুন।
- এখানে ঢাকার কয়েকটি কলেজের তালিকা, ভর্তির ন্যূনতম পয়েন্ট (জিপিএ) ও আসন সংখ্যার তথ্য দেয়া হয়েছে। বোর্ড ভিত্তিক দেশের সব কলেজের তালিকা, ভর্তির ন্যূনতম পয়েন্ট (জিপিএ) ও আসন সংখ্যা জানতে নিচের বোর্ড ভিত্তিক তালিকার Download লিংকে ক্লিক করুন।
| কলেজের নাম ও ঠিাকান | EIIN | ন্যূনতম পয়েন্ট / জিপিএ ও আসন সংখ্যা |
| ঢাকা কলেজ (নিউ মার্কেট) |
107977 | বিজ্ঞান বিভাগ : ন্যূনতম পয়েন্ট / জিপিএ ৫.০০ (৯০০টি); ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.৭৫ (১৫০টি) মানবিক : জিপিএ ৪.৫০ (১৫০টি) |
| নটর ডেম কলেজ (ভর্তি পরীক্ষা হবে) [ আরামবাগ, মতিঝিল ] |
বিজ্ঞান : জিপিএ ৫.০০; বাংলা ভার্সন : ১৮০০টি, ইংরেজি ভার্সন ৩০০টি; ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.০০; ৭৬০টি; মানবিক : জিপিএ ৩.৫০; ৪১০টি |
|
| ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (মোহাম্মদপুর) |
108258 | বিজ্ঞান বিভাগ : জিপিএ ৫.০০; প্রভাতি ৩২০টি, দিবা ৩২০টি, ইংরেজি ভার্সনে প্রভাতি ৭০ ও দিবা ৭০টি *একই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের জিপিএ-৪.৭৫ ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.৫০; প্রভাতি ৫৫টি, দিবা ৫৫টি মানবিক : জিপিএ ৪.২৫; প্রভাতি ৫৫টি, দিবা ৫৫টি |
| আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা ক্যান্টনমেন্ট) |
107855 | বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৫ ব্যবসায় শিক্ষা (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৪.৭৫ মানবিক (বাংলা ভার্সন) : জিপিএ-৪.৭৫ |
| বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা (ঢাকা সেনানিবাস) |
107859 | বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৫ ব্যবসায় শিক্ষা (বাংলা ভার্সন) : জিপিএ-৪.২৫ মানবিক (বাংলা ভার্সন) : জিপিএ-৩.৫০ |
| বিসিআইসি কলেজ (চিড়িয়াখানা সড়ক, মিরপুর) |
108222 | বিজ্ঞান বিভাগ : জিপিএ ৪.৭৫; ছাত্র ৩০০টি, ছাত্রী ৩০০টি; ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.০০; ছাত্র ১৮০টি, ছাত্রী ১৮০টি; মানবিক : জিপিএ ২.৫০; ছাত্র ৬০টি, ছাত্রী ৬০টি; |
| ঢাকা কমার্স কলেজ | 108207 | ব্যবসায় শিক্ষা : বাংলা ভার্সন - ২৯০০টি, ইংরেজি ১০০টি মানবিক : বাংলা ভার্সন - ১৬০০টি, ইংরেজি ১০০টি |
| দনিয়া কলেজ [ শনির আখড়া, যাত্রাবাড়ী ] |
107909 | বিজ্ঞান বিভাগ : জিপিএ ৪.২৫; ৭০০টি; ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.৭৫; ৭৫০টি; মানবিক : জিপিএ ৩.০০; ৭০০টি |
| সেন্ট জোসেফ কলেজ (আসাদ এভিনিউ, আসাদ গেইট) |
108259 | বিজ্ঞান বিভাগ : জিপিএ ৫.০০; বাংলা ভার্সন : ৪২০টি, ইংরেজি ভার্সন ৮০টি ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.৫০; ১৭০টি; মানবিক : জিপিএ ২.৫০; ৯০টি। |
ঢাকা বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg/SVG_DHAKA.pdf
ঢাকার কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩
ঢাকা বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg/SVG_DHAKA.pdf
এছাড়া শীর্ষ পর্যায়ের কয়েকটি কলেজের আসন সংখ্যা ও পয়েন্ট তালিকা নিচে দেওয়া হলো-
নটর ডেম কলেজ
- মোট আসন সংখ্যা ৩ হাজার ২৭০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
রাজউক উত্তরা মডেল কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ৭০৪টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৭৫
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ১৪টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
- মোট আসন সংখ্যা ২ হাজার ২০০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৭২
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ১৬৫টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
সরকারি বিজ্ঞান কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ২৪৫টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
- মোট আসন সংখ্যা ২ হাজার ৩৭৬টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
হলিক্রস কলেজ
- মোট আসন সংখ্যা ২ হাজার ৩৩০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
- মোট আসন সংখ্যা ১ হাজার ২২০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.২০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজ
- মোট আসন সংখ্যা ৯৫০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
ঢাকা কলেজ
মোট আসন সংখ্যা ১ হাজার ২০০টি
মানবিক বিভাগের জন্য জিপিএ ৪.৫০
বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.৭৫
বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
ঢাকা সিটি কলেজ
- মোট আসন সংখ্যা ৩ হাজার ৭৬২টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ৯৮০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৩.০০
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- মোট আসন সংখ্যা ৬১০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৪.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.০০
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
- মোট আসন সংখ্যা ২ হাজার ২০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ১২০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৮৩
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- মোট আসন সংখ্যা ৭৬০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ২.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
- মোট আসন সংখ্যা ২ হাজার ৪৮৫টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.৭২
ন্যাশনাল আইডিয়াল কলেজ
- মোট আসন সংখ্যা ১ হাজার ৫৫টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ২.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
- মোট আসন সংখ্যা ৯৮৫টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৭৫
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.৭৫
মোহাম্মদপুর সরকারি কলেজ
- মোট আসন সংখ্যা ৪ হাজার ৭০০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.০০
ঢাকা কমার্স কলেজ
- মোট আসন সংখ্যা ৪ হাজার ৭০০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.০০
শহীদ পুলিশ স্মৃতি কলেজে
- মোট আসন সংখ্যা ৮৮০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.২০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.৮৯
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- মোট আসন সংখ্যা ৫০০টি
- মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.০০
- বিজনেস স্টাডিজ বিভাগের জন্য জিপিএ ৩.৫০
- বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০
একাদশে ভর্তির গ্রুপ নির্বাচন যেভাবে
- ১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি;
- ২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি এবং
- ৩. ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোন ১টি;
- ৪. যেকোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপের যেকোন ১টি;
- ৫. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি।
ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ-এ গ্রুপ নির্বাচন করতে পারবে, যথা:
i) সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে:
(ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রæপের যে কোনটি। তবে বিজ্ঞান গ্রæপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য
গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না;
(খ) মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি এবং
(গ) ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনটি।
ii) মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :
(ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান,
সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি;
(খ) সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রæপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;
(গ) মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রæপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;
(ঘ) দাখিল (ভোক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি ।
iii) কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :
(ক) এসএসসি (ভোক)/দাখিল (ভোক) গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি ।
iv) যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ এর যে কোনটি ।