Teletalk national roaming with Banglalink network settings : Now Teletalk sim users can be use Banglalink network by configuring settings.
Table of Contents
অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) কনফিগারেশন
টেলিটক এবং বাংলালিংক এর মধ্যে পাইলটভিত্তিতে অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) ২৬-মার্চ-২০২৪ খ্রি. তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। প্রত্যেক জেলা থেকে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী নির্বাচিত কিছু সংখ্যক সম্মানিত গ্রাহকদের এই পরীক্ষামূলক সুবিধার আওতায় আনা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে সম্মানিত গ্রাহকদেরকে এই সুবিধা গ্রহণের জন্য কোন অতিরিক্ত চার্জ বহন করতে হবে না। আপনি এ সম্পর্কিত এসএমএস পেয়ে থাকলে রোমিং উপভোগ করতে আপনার মোবাইল সেটে নিম্নোক্ত সেটিং করে নিন।Brand: Realme
- Settings>Mobile Network>SIM1/SIM2> Data Roaming-ON
Brand: Huawei
- Settings>Mobile Network> Mobile Data> SIM1/SIM2> Data roaming-ON
Brand: Iphone-12
- Settings>Mobile Data Option> Data Roaming-ON
Brand: SONY
- Settings>More>Mobile Network>Mobile network Settings> Data Roaming-ON
Brand: Samsung
- Settings>Connections>Mobile Network> Data Roaming: ON
Brand: REDMI
- Settings>Mobile Networks> Data Roaming> (Roaming: always ON)
Brand: SYMPHONY
- Settings>More>Cellular Networks> SIM1/2> Cellular network Settings> Data Roaming-ON
Feature Phone
- Phone Settings>Network Selection>Manual (after sometime it will show operator list)> select BANGLALINK
- ১) অ্যাক্টিভ শেয়ারিং (রোমিং) সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এটি সফল হলে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে সকলের জন্য উন্মুক্ত করা হবে।
- ২) টেলিটক থেকে আপনি রোমিং সংক্রান্ত SMS পেয়ে থাকলে আপনার টেলিটক সিমে রোমিং সেবাটি চালু করা হয়েছে। মোবাইল সেটের default setting (carrier>Auto:ON) অনুসারে টেলিটকের নেটওয়ার্ক না থাকা সাপেক্ষে আপনি স্বয়ংক্রিয়ভাবে বাংলালিংক এর নেটওয়ার্কে রোমিং পেয়ে যাবেন এবং পরবর্তীতে টেলিটক নেটওয়ার্ক থাকা সাপেক্ষে সাধারণত ৩০ মিনিট পর আপনি স্বয়ংক্রিয়ভাবে টেলিটক নেটওয়ার্কে ফেরত আসবেন। এক্ষেত্রে ডাটা রোমিং পেতে মোবাইল সেটে Data Roaming: ON করুন।
- ৩) রোমিং উপভোগ করতে আপনার মোবাইল সেটে উপর্যুক্ত সেটিংগুলো (Data Roaming: ON এবং carrier>Auto: OFF করে BANGLALINK নির্বাচন) করে নিন।